২৮৷ (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্ণিত স্কুলসমূহ থাকিবে, যাহা সংশ্লিষ্ট ডিসিপ্লিন এবং অধ্যয়ন-ক্ষেত্র ও ইনষ্টিটিউট সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল; (খ) জীব বিজ্ঞান স্কুল; (গ) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল; (ঘ) চারুকলা ইনষ্টিটিউট; (ঙ) কলা ও মানবিক স্কুল; (চ) সমাজ বিজ্ঞান স্কুল; (ছ) আইন স্কুল; (জ) শিক্ষা স্কুল৷ (২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক স্কুল সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্দিষ্ট বিষয়ে অধ্যাপনা ও গবেষণা পরিচালনায় দায়িত্বে থাকিবে৷ (৩) স্কুল এর পঠন ও কার্যাবলী সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা…