২৬৷ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) স্কুলসমূহের ডীন, (ঘ) ইনষ্টিটিউটসমূহের পরিচালকগণ, (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত একজন বিভাগীয় প্রধান, (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত একজন অধ্যাপক এবং একজন সহযোগী অধ্যাপক, যাঁহারা বিভাগীয় প্রধান, স্কুলের ডীন বা ইনষ্টিটিউটের পরিচালক হইবেন না, (ছ) গ্রন্থাগারিক, (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত খুলনা বিভাগের অন্য কোন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে মনোনীত…