২৪৷ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত দুইজন ডীন, (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত হলের একজন প্রভোষ্ট, (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইটি স্কুল বা ইনষ্টিটিউট হইতে দুইজন বিভাগীয় প্রধান, (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি, যাঁহাদের মধ্যে একজন গবেষণা প্রতিষ্ঠানের এবং অন্যজন পেশাগত কোন প্রতিষ্ঠানের সহিত…