২১৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ, (ঘ) স্পীকার কর্তৃক মনোনীত খুলনা বিভাগ হইতে নির্ধারিত তিনজন সংসদ সদস্য, (ঙ) সরকার কর্তৃক মনোনীত তিনজন সরকারী কর্মকর্তা, (চ) সরকার কর্তৃক মনোনীত খুলনা বিভাগে বাণিজ্য, শিল্প এবং আইন ব্যবসায় নিয়োজিত তিনজন বিশিষ্ট নাগরিক, (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন খ্যাতনামা শিক্ষাবিদ, (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা প্রতিষ্ঠানসমূহের পাঁচজন প্রতিনিধি, (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত খুলনা বিভাগের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের…