২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অধিভুক্ত মহাবিদ্যালয়” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান; (খ) “অংগ মহাবিদ্যালয়” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অংগ মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত কোন মহাবিদ্যালয়; (গ) “ইনষ্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন ইনষ্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঙ) “ওয়ার্ডেন” অর্থ হোস্টেলের প্রধান; (চ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনে উল্লিখিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; (ছ) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of…