১৬৷ (১) রেজিষ্ট্রার সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সচিব থাকিবেন৷ (২) রেজিষ্ট্রার সংবিধি অনুসারে রেজিষ্টার্ড গ্র্যাজুয়েটদের একটি রেজিষ্টার রক্ষণাবেক্ষণ করিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন৷