৮। ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিকসহ সার্বিক কল্যাণ সাধন; (খ) ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারসহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিবোধ দৃঢ়করণের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা; (গ) খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় ও কবরস্থান প্রতিষ্ঠা, সংরক্ষণ, সংস্কার, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান; (ঘ) খ্রিস্টান ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়নে সহযোগিতা প্রদান; (ঙ) খ্রিস্টান ধর্ম, দর্শন, কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য বিষয়ে গবেষণা…