৫। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ০২ (দুই) জন সংসদ-সদস্য, যাহারা সিনিয়র ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; এবং (ঘ) খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ০৮ (আট) জন ট্রাস্টি। (২) সচিব, ট্রাস্টি বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৩) সরকার উপ-ধারা (১) এর দফা (ঘ) এর অধীন মনোনীত ট্রাস্টিগণের মধ্য হইতে ১ (এক) জনকে ভাইস-চেয়ারম্যান হিসাবে মনোনীত করিবে। (৪) উপ-ধারা (১) এর দফা (ঘ) এর অধীন…