২। বিষয় বা প্রসরে পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে, - (১) ’’চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (২) ’’ট্রাস্ট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট; (৩) ’’ট্রাস্টি’’ অর্থ ট্রাস্টি বোর্ডে কোনো সদস্য; (৪) ’’ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (৫) ’’তহবিল’’ অর্থ ধারা ১২ এ উল্লিখিত ট্রাস্টের তহবিল; (৬) ’’প্রবিধান’’ অর্থ ধারা ১৮ এর অধীন প্রবিধান; (৭) ’’বিধি’’ অর্থ ধারা ১৭ এর অধীন প্রণীত বিধি; (৮) ’’ভাইস-চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান; (৯) ’’সচিব’’ অর্থ ধারা ১০ এর অধীন নিযুক্ত ট্রাস্টের সচিব; এবং (১০) ’’সিনিয়র…