১২। (১) খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকার অনুমোদিত দেশি বা বিদেশি উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) ট্রাস্টের সম্পত্তি ইজারা বা বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ; (ঙ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; (চ) ট্রাস্টের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (ছ) ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ ট্রাস্টের নামে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে…