৬৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- (ক) যে কোন খনিজ সম্পদ বা কোন শ্রেণীর খনিজ সম্পদকে বিধির সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে; (খ) প্রজ্ঞাপনে উল্লেখিত বিধির সংশোধন বা শর্ত সাপেক্ষে যে কোন খনিজ সম্পদ বা যে কোন শ্রেণীর খনিজ সম্পদের ক্ষেত্রে বিধি প্রয়োগের বিধান করিতে পারিবে৷