৫৷ বিধি দ্বারা ধারা ৪ এর অধীন প্রণীত বিধিমালা লংঘনের দণ্ডের বিধান করা যাইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ লংঘনকারী ব্যক্তি অনধিক ৩ বত্সরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইতে পারেন৷