৪৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা বা সুবিধা প্রদান এবং খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের পদ্ধতি ও তজ্জন্য আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ ও আবেদন ফিস; (খ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের শর্ত; (গ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধা প্রদানজনিত ফরম উহাদের নবায়ন ফরম; (ঘ)…