৩৫৷ (১) খাগড়াছড়ি পার্বত্য জেলা *** পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে৷ (২) পরিষদের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা- (ক) জেলা পরিষদের তহবিলের উদবৃত্ত অর্থ; (খ) পরিষদ কর্তৃক ধার্যকৃত কর, েরইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ; (গ) পরিষদের উপর ন্যাস্ত এবং তত্কর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (ঘ) সরকার বা অন্যান্য কর্তৃপতেগর অনুদান; (ঙ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে মুনাফা; (ছ) পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; (জ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উত্স হইতে প্রাপ্ত অর্থ৷