১৬ক৷ (১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তবর্তীকালীণ পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে৷ (২) একজন চেয়ারম্যান যিনি উপজাতীয় হইবেন ও নিম্নবণির্ত চৌদ্দ জন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করিবে, যথা:- (ক) চাকমা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (খ) মারমা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (গ) ত্রিপুরা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (চ) অ-উপজাতীয় হইতে মনোনীত তিন জন সদস্য; (ছ) উপজাতীয় মহিলা হইতে মনোনীত একজন সদস্য; এবং (জ) অ-উপজাতীয়…