২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘উৎপাদন’ অর্থ ধান হইতে চাল বা অন্য কোনো খাদ্যদ্রব্য, গম হইতে আটা, ময়দা বা অন্য কোনো খাদ্যদ্রব্য এবং ভুট্টা হইতে কোনো খাদ্য দ্রব্য প্রস্তুতকরণ; (২) ‘খাদ্যদ্রব্য’ অর্থ যেকোনো প্রকার দানাদার খাদ্যদ্রব্য, যথা:- চাল, ধান, গম, আটা, ভুট্টা, ইত্যাদি; (৩) ‘খাদ্য পরিদর্শক’ অর্থ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট অধিক্ষেত্রে খাদ্য পরিদর্শক হিসাবে নিয়োজিত কোনো কর্মচারী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারীও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৪) ‘খাদ্যদ্রব্য বিশেষ আদালত’ অর্থ ধারা ১৫ এ বর্ণিত…