১০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, খাদ্য পরিদর্শক যে কোনো সময়, কোনো গুদাম, মিল, কারখানা বা অন্য কোনো স্থানে প্রবেশ ও পরিদর্শন করিতে পারিবেন। (২) খাদ্য পরিদর্শকের যদি বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, কোনো ব্যক্তি কর্তৃক এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইয়াছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে তিনি সংশ্লিষ্ট গুদাম, মিল, নৌযান, যানবাহন, কোস্টার, লাইটার, ঘর, কারখানা বা মজুত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত যেকোনো স্থান সিলগালা করিতে পারিবেন এবং অপরাধ সংশ্লিষ্ট খাদ্যদ্রব্য ও অপরাধ সংঘটনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করিতে পারিবেন। (৩) খাদ্য পরিদর্শক উপধারা (২) এর অধীন জব্দকৃত খাদ্যদ্রব্য ও…