৯। (১) ইনস্টিটিউটের একজন নির্বাহী পরিচালক থাকিবেন। (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরি শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) নির্বাহী পরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি এই আইন ও তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলি সাপেক্ষে- (ক) ইনস্টিটিউটের কার্যাবলি সম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন; (খ) ইনস্টিটিউটের তহবিল তত্ত্বাবধান করিবেন; (গ) বোর্ডের সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (ঘ) বোর্ড কর্তৃক প্রদত্ত বা নির্ধারিত অন্যান্য কার্য সম্পাদন করিবেন। (৪) নির্বাহী পরিচালকের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা…