৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। (৩) প্রতি ২(দুই) মাসে বোর্ডের অন্যূন একটি সভা করিতে হইবে। (৪) বোর্ডের সভার কোরামের জন্য অন্যূন ৪ (চার) জন্য ট্রাস্টির উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৫) চেয়ারম্যান, বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ট্রাস্টি সভাপতিত্ব করিবেন। (৬) বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেক ট্রাস্টির একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভায়…