৭। ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) কবি’র সাহিত্য, সংগীতসহ সকল সৃষ্টিকর্ম অনুশীলনে উৎসাহিত করা; (খ) কবি’র সাহিত্য, সংগীতসহ সকল সৃষ্টিকর্ম দেশ ও বিদেশ হইতে সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ করা এবং এইগুলিকে অবিকৃতভাবে আধুনিক পদ্ধতিতে প্রকাশ এবং প্রচার করা; (গ) কবি’র সাহিত্য, সংগীতসহ সকল সৃষ্টিকর্মের উপর গবেষণা, প্রকাশনা, সংরক্ষণ এবং উহা প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; (ঘ) সংগীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কবি’র অবদান সম্পর্কিত বিষয়ে সম্মেলন, বক্তৃতা, বিতর্ক ও সেমিনারের আয়োজন করা; (ঙ) নজরুল সংগীত ও সাহিত্য সম্পর্কিত পুস্তক, রেকর্ড, টেপ ও অন্যান্য সংগ্রহ সংরক্ষণের জন্য…