৬। (১) নিম্নবর্ণিত ট্রাস্টিদের সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) চেয়ারম্যান, সরকার কর্তৃক, নজরুল সৃষ্টিকর্মে বিশেষজ্ঞ বা গবেষক বা স্বনামধন্য অনুরাগী ব্যক্তিগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন; (খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; (গ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক, নজরুল সৃষ্টিকর্ম বিশেষজ্ঞ বা গবেষক বা স্বনামধন্য অনুরাগী ব্যক্তিগণের মধ্য হইতে, মনোনীত চারজন ব্যক্তি; এবং (ঙ) ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীনে নিযুক্ত চেয়ারম্যান, বা…