৪। (১) ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইনস্টিটিউট প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে। (২) ইনস্টিটিউট, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় দেশে বা বিদেশে যৌথভাবে বা এককভাবে ইনস্টিটিউটের শাখা বা গবেষণাকেন্দ্র বা স্মৃতিকেন্দ্র খুলিতে পারিবে।