২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’অবিকৃত’ অর্থ সুস্থাবস্থায় কবি কর্তৃক লিখিত, সুরারোপিত ও অনুমোদিত; (২) ’ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কবি নজরুল ইনস্টিটিউট; (৩) ’কবি’ অর্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম; (৪) ’চেয়ারম্যান’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ’ট্রাস্টি’ অর্থ বোর্ডের কোন সদস্য; (৬) ’তহবিল’ অর্থ ইনস্টিটিউটের তহবিল; (৭) ’নির্বাহী পরিচালক’ অর্থ কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক; (৮) ’প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ’বোর্ড’ অর্থ কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড; এবং (১০) ’বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।