১৫। (১) ইনস্টিটিউট প্রতি অর্থ বৎসর সমাপ্তির পর, যথাশীঘ্র সম্ভব, উহার উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনে, ইনস্টিটিউটের নিকট হইতে যে কোন সময় ইনস্টিটিউটের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন, রিটার্ন, বিবৃতি, প্রাক্কলন, পরিসংখ্যান বা অন্য কোন তথ্য আহবান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।