১৪। (১) ইনস্টিটিউট নির্ধারিত পদ্ধতি ও ফরমে উহার হিসাব সংরক্ষণ করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপে ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে, মহা হিসাব-নিরীক্ষক বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইনস্টিটিউটের সকল রেকর্ড, বহি, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিতে পারিবেন এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান, ট্রাস্টি, নির্বাহী পরিচালক বা কোন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৪) মহা…