১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউটের নিজস্ব সকল কার্যক্রম, সম্পত্তি বিক্রয়, ভাড়া প্রদান এবং রয়্যালটি হইতে অর্জিত আয়; (ঘ) দেশি বা বিদেশি বা আন্তর্জাতিক কোন সংস্থা হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বৈধ উৎস হইতে গৃহীত ঋণ; এবং (চ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত তফসিলি ব্যাংকে জমা থাকিবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করিতে…