৯। বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা- (ক) কোনো কাস্টমস স্টেশনের সীমানা নির্ধারণ করিতে পারিবে; (খ) কোনো কাস্টমস স্টেশনে পণ্য বা পণ্যশ্রেণি বোঝাই এবং খালাস করিবার জন্য যথাযথ স্থান হিসাবে অনুমোদন করিতে পারিবে; এবং (গ) বেসরকারি খাতের সহিত আলোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষের সহিত সমন্বয়পূর্বক কাস্টমস স্টেশনের কার্যক্রম পরিচালনার সময়সীমা নির্ধারণ করিতে পারিবে।