৮। (১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- (ক) যে সকল বন্দর ও বিমানবন্দরে আমদানিকৃত পণ্য বা পণ্যশ্রেণি নামানো হয় এবং রপ্তানিতব্য পণ্য বা পণ্যশ্রেণি বোঝাই করা হয়, সেই সকল বন্দর ও বিমানবন্দরকে, যথাক্রমে, কাস্টমস বন্দর ও কাস্টমস বিমানবন্দর হিসাবে; (খ) যে স্থানে স্থলপথে অথবা অভ্যন্তরীণ জলপথে আমদানিকৃত পণ্য নামানো হয় বা রপ্তানিতব্য পণ্য বোঝাই করা হয় অথবা যে কোনো পণ্য বা পণ্যশ্রেণি নামানো বা বোঝাই করা হয়, সেই সকল স্থানকে স্থল কাস্টমস স্টেশন অথবা কাস্টমস অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অথবা কাস্টমস অভ্যন্তরীণ নৌ- কন্টেইনার টার্মিনাল হিসাবে; এবং (গ) কোন কোন রুটের মাধ্যমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন…