৬৩। (১) ধারা ৬২ এর অধীন নিযুক্ত প্রত্যেক কর্মকর্তার যানবাহনের প্রতিটি অংশে প্রবেশের অধিকার থাকিবে এবং তিনি- (ক) উক্ত যানবাহন হইতে খালাসের পূর্বে যে কোনো পণ্য চিহ্নযুক্ত করাইতে পারিবেন; (খ) যানবাহনে পরিবহনকৃত কোনো পণ্য বা কোনো স্থান বা কন্টেইনার, যাহাতে পণ্য পরিবহন করা হয়, তাহা তালাবদ্ধ, সিলকৃত, চিহ্নযুক্ত অথবা অন্যভাবে নিরাপদ করিতে পারিবেন; অথবা (গ) ডেকের ফাঁক অথবা খোলের প্রবেশপথ দৃঢ়ভাবে আবদ্ধ (fasten) করিতে পারিবেন। (২) যদি সংশ্লিষ্ট যানবাহনে কোনো বাক্স, স্থান বা বন্ধ পাত্র তালাবদ্ধ থাকে এবং উহার চাবি প্রদান করিতে অস্বীকার করা হয়, তাহা হইলে উক্ত কর্মকর্তা বিষয়টি যথাযথ কর্মকর্তাকে অবহিত…