৫৭। (১) যথাযথ কর্মকর্তা নৌযানের বন্দর ছাড়পত্র অথবা অন্যান্য যানবাহনের প্রস্থান সম্পর্কিত অনুমতি প্রদান করিতে প্রত্যাখ্যান করিতে পারিবেন, যতক্ষণ পর্যন্ত না- (ক) ধারা ৬৬ অথবা, ক্ষেত্রমত, ধারা ৬৭ এর বিধান পরিপালন করা হয়; (খ) উক্ত নৌযানের ক্ষেত্রে উহার মালিক অথবা মাস্টার কর্তৃক অথবা অন্য যানবাহনের ক্ষেত্রে উহার মালিক অথবা ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নৌযানের জন্য প্রদেয় স্টেশন অথবা বন্দরের সকল পাওনা, অন্যান্য চার্জ বা জরিমানা এবং উহাতে বোঝাইকৃত পণ্যসমূহের উপর প্রদেয় সকল শুল্ক, কর এবং অন্যান্য পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয় অথবা উক্ত কর্মকর্তা যেরূপ নির্দেশ করেন সেইরূপ গ্যারান্টি দ্বারা অথবা সেইরূপ…