৪৮। (১) বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে, বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশে আগমন করিবে এইরূপ যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি (person- in- charge) অথবা তাহার পক্ষে উক্ত যানবাহনের মালিক বা পরিচালনাকারী বা তাহার এজেন্ট নিম্নবর্ণিত বিষয়ে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম, পদ্ধতি ও সময়সীমার মধ্যে একটি ঘোষণা দাখিল করিবেন, যথা:- (ক) যানবাহন আগমনের আসন্ন সময়; (খ) রুট; (গ) ক্রু; (ঘ) যাত্রী; (ঙ) বাংলাদেশে খালাস করিবার লক্ষ্যে হউক বা না হউক, বাংলাদেশে আনয়ন করা হইবে, এইরূপ সকল পণ্যের একটি কার্গো ঘোষণা; এবং (চ) যানবাহন আগমনের কাস্টমস স্টেশনের নাম। (২) যথাযথ কর্মকর্তা কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি,…