৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত কোনো এলাকা বা কার্যক্রমের জন্য যে কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত পদে নিয়োগ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) কমিশনার অব কাস্টমস; (খ) কমিশনার অব কাস্টমস (আপিল); (গ) কমিশনার অব কাস্টমস (বন্ড); (ঘ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা); (ঙ) কমিশনার অব কাস্টমস (বাংলাদেশ সিঙ্গেল উইনডো); (চ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা); (ছ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস গোয়েন্দা ও তদন্ত); (জ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ); (ঝ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট…