২৬৯। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Customs Act, 1969 (Act No. IV of 1969) বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উপ- ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Act এর অধীন- (ক) কৃত কাজ- কর্ম বা গৃহীত ব্যবস্থা, এই আইনের বিধানাবলির সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) এই আইন কার্যকর হইবার তারিখে অনিষ্পন্ন কার্যাদি, যতদূর সম্ভব, এই আইনের বিধান অনুসারে নিষ্পন্ন করিতে হইবে: তবে শর্ত থাকে যে, এই আইন প্রবর্তনের পূর্বে উক্ত Act এর অধীন নির্ধারিত কোনো আবেদনপত্র পেশের অথবা কোনো আপিল বা রিভিশন দায়েরের সময়সীমার মেয়াদ অবশিষ্ট থাকিলে, উক্ত মেয়াদ অব্যাহত…