২৬১। (১) নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্য ব্যতীত কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক এই আইনের অধীন কোনো কর্তব্য সম্পাদনকালে সংগৃহীত সকল বাণিজ্য এবং যাত্রীর তথ্য গোপনীয় হইবে- (ক) বোর্ড এবং অন্যান্য সরকারী সংস্থার পরিসংখ্যানগত প্রয়োজনে; বা (খ) যথোপযুক্ত কাস্টমস কর্মকর্তা কর্তৃক অন্যান্য আমদানি ও রপ্তানির সাথে তুলনা ও প্রমাণক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে; বা (গ) কোনো আদালত বা সরকার কর্তৃক অনুমোদিত সংস্থার সম্মুখে প্রমাণক হিসেবে উপস্থাপন; বা (ঘ) তথ্য অধিকার আইন, ২০০৯ (২০০৯ সনের ২০ নং আইন) এর শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে তথ্য প্রকাশ; বা (ঙ) বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো উদ্দেশ্য। (২) সরকার এই আইনের…