২৫৮। (১) কোনো বিশেষ পরিস্থিতিতে এই আইনে বা কোনো বিধির কোনো বিধান প্রয়োগ সংক্রান্ত বিষয়ে অথবা পণ্যের শ্রেণিবিন্যাস অথবা শুল্ক হার অথবা কাস্টমস শুল্কায়নের উদ্দেশ্যে মূল্য নিরূপণ সংক্রান্ত বিষয়ে, কোনো ব্যক্তির আবেদনক্রমে অথবা কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক প্রেরিত সূত্রের বরাতে অথবা স্বতঃপ্রবৃত্ত হইয়া বোর্ড আবেদনপত্র অথবা ক্ষেত্রমত, সূত্রে উল্লিখিত কোনো বিষয় সম্পর্কে কাস্টমস রুলিং প্রদান করিতে পারিবে। (২) অপর্যাপ্ত তথ্য পরিবেশনের কারণে অথবা আবেদনপত্র অথবা ক্ষেত্রমত, সূত্রে প্রদর্শিত যুক্তিসমূহের সমর্থনে ফলাফল নিরূপণকারী সাক্ষ্যের অনুপস্থিতিতে বোর্ড…