২৪৬। (১) প্রত্যেক লাইসেন্সধারী, আমদানিকারক, রপ্তানিকারক বা তাহাদের এজেন্ট বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নথিপত্র সংরক্ষণ করিবেন বা করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) উপ- ধারা (১) এ উল্লিখিত প্রত্যেক ব্যক্তি কোনো কাস্টমস কর্মকর্তার নির্দেশিত মতে- (ক) নথিপত্র এবং হিসাবপত্র কাস্টমস কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করিবেন; (খ) নথিপত্র এবং হিসাবপত্রের অনুলিপি প্রয়োজনমত সরবরাহ করিবেন; এবং (গ) এই আইনের অধীন উদ্ভূত কোনো বিষয়ের সহিত সংশ্লিষ্ট ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তা কর্তৃক জিজ্ঞাসিত যে কোনো প্রশ্নের উত্তর প্রদান করিবেন। (৩) যে ক্ষেত্রে উপ- ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে,…