২১৭। (১) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, “বিরোধ” অর্থ কোনো মামলা বা কার্যধারা যাহা - (ক) কোনো আমদানিকৃত পণ্যের কাস্টমস মূল্যায়ন সম্পর্কিত অথবা কাস্টমস মূল্যায়ন এবং পণ্যের শ্রেণিবিন্যাস সম্পর্কিত জরিমানা আরোপের ক্ষেত্রে প্রযোজ্য; এবং (খ) কোনো কাস্টমস কর্তৃপক্ষ বা কমিশনার অব কাস্টমস (আপিল) অথবা আপিল ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ কোনো আদালতের নিকট নিষ্পন্নাধীন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নিম্নবর্ণিত বিরোধ নিষ্পত্তি করা যাইবে না, যথা:- (ক) প্রতারণা বা ফৌজদারি মামলা; (খ) নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা এই আইনের অধীন চোরাচালানকৃত পণ্য আটক…