২১৩। (১) চোরাচালানের অপরাধে কোনো ব্যক্তির দণ্ডাদেশ হইবার পর সরকার তাহাকে তাহার ব্যবসাস্থলের, যদি থাকে, ভিতরে বা বাহিরে অথবা ভিতর এবং বাহির উভয় দিকে দণ্ডাদেশ প্রাপ্তির তারিখ হইতে কমপক্ষে ৩ (তিন) মাসকাল অব্যাহতভাবে সরকার কর্তৃক নির্ধারিত নম্বর, আয়তন ও অক্ষরে দণ্ডাদেশ সম্পর্কিত তথ্য সম্বলিত নোটিশ প্রদর্শন করিতে বাধ্য করিতে পারিবে। (২) যদি কোনো ব্যক্তি উপ- ধারা (১) এ উল্লিখিত বাধ্যবাধকতা প্রতিপালন করিতে ব্যর্থ হন, তাহা হইলে তিনি এই আইনের অধীন প্রথম যে অপরাধের জন্য দণ্ডিত হইয়াছেন সেই অপরাধের অনুরূপ প্রকৃতির আরও একটি অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে। (৩) যদি দণ্ডাদেশ প্রাপ্ত কোনো ব্যক্তি উপ-…