২১২। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো দলিলপত্র উপস্থাপন করেন অথবা কোনো ব্যক্তির তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণ হইতে কোনো দলিলপত্র আটক করা হয়, এবং উক্ত দলিলপত্র অভিযোগকারী কর্তৃক উক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে পেশ করা হয়, সেইক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,- (ক) উক্ত ব্যক্তি উহার বিপরীতে কিছু প্রমাণ করিতে না পারিলে,- (অ) উক্ত দলিলপত্রের বিষয়বস্তু সত্য বলিয়া গণ্য করিবেন; (আ) উক্ত দলিলপত্রের স্বাক্ষর এবং প্রতিটি অংশ, যাহা কোনো বিশেষ ব্যক্তির হাতে লিখিত বলিয়া মনে করা হয় বা যাহা কোনো বিশেষ ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা হস্তলিখিত বলিয়া যুক্তিসঙ্গত ভাবে অনুমান করেন, তাহা উক্ত ব্যক্তির…