২০৩। এই আইনের অধীন কোনো পণ্য বাজেয়াপ্তকরণ অথবা কোনো ব্যক্তির উপর জরিমানা আরোপের কোনো আদেশ প্রদান করা যাইবে না, যদি না পণ্যের মালিককে, যদি থাকেন, অথবা উক্ত ব্যক্তিকে,- (ক) যে কারণের উপর ভিত্তি করিয়া পণ্য বাজেয়াপ্ত বা জরিমানা আরোপের প্রস্তাব করা হয় তাহা লিখিতভাবে অথবা, যদি সংশ্লিষ্ট ব্যক্তি লিখিত সম্মতি প্রদান করেন, (খ) প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে যথাযথ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে লিখিতভাবে অথবা, যদি সংশ্লিষ্ট ব্যক্তি ইহা প্রদানের জন্য তাহার অগ্রাধিকারের বিষয়ে লিখিতভাবে অবহিত করেন, তাহা হইলে মৌখিকভাবে ব্যাখ্যা প্রদানের সুযোগ প্রদান করা হয়; এবং (গ) ব্যক্তিগতভাবে…