১৭৩। (১) ধারা ১৭১ এর উপ- ধারা (১) এর টেবিলের কলাম (৩) এ বর্ণিত অপরাধ সংশ্লিষ্ট পণ্যসহ নিম্নবর্ণিত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে, যথা:- (ক) কোনো পণ্যের সহিত মিশ্রিত, মোড়কজাত বা প্রাপ্ত কোনো পণ্য যাহা ধারা ১৭১ এর উপ- ধারা (১) এর সহিত সম্পর্কিত; (খ) এই অধ্যায়ের অধীন কোনো লঙ্ঘনের সহিত সংশ্লিষ্ট কোনো যানবাহন এবং উহার কপিকল, আবরণ, ফার্নিচার, হার্নেস বা যন্ত্রপাতি; (গ) কোনো যানবাহনসহ কোনো পণ্য গোপন করিবার উদ্দেশ্যে যে কোনো পদ্ধতিতে বিশেষভাবে প্রস্তুতকৃত, অভিযোজিত, পরিবর্তিত বা সংযুক্ত যে কোনো পণ্য; (ঘ) এই আইন বা বিধির অধীন কোনো লঙ্ঘনের সহিত সংশ্লিষ্ট এই অধ্যায়ের অধীন সংঘটিত জরিমানা আরোপণীয় অপরাধ বা…