১৬৬। (১) প্রত্যেক উপকূলীয় নৌযানে নৌযানের নাম, যেখানে নিবন্ধিত সেই বন্দরের নাম এবং মাস্টারের নাম উল্লেখপূর্বক একটি কার্গো বুক সংরক্ষণ করিতে হইবে। (২) প্রত্যেক উপকূলীয় নৌযানের মাস্টারের কর্তব্য হইবে নিম্নবর্ণিত বিষয়াদি কার্গো বুকে লিপিবদ্ধকরণের ব্যবস্থা করা, যথা:- (ক) নৌযানের গন্তব্য বন্দর এবং প্রতিটি সমুদ্রযাত্রা; (খ) প্রত্যেক পণ্য বোঝাই করা বন্দর হইতে প্রস্থানের এবং প্রত্যেক পণ্য খালাস হওয়া বন্দরে পৌঁছার ভিন্ন ভিন্ন সময়; (গ) প্রত্যেক পণ্য বোঝাই করা বন্দরের নাম এবং নৌযানে বোঝাইকৃত প্যাকেজসমূহের বর্ণনা ও পরিমাণ এবং উহাতে ধারণকৃত অথবা খোলা সাজানো পণ্যের বর্ণনাসহ সকল পণ্যের হিসাব এবং…