১৫১। (১) বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাবলি ও বিধি- নিষেধ এবং পণ্য ঘোষণা এবং ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন সাপেক্ষে, এবং এই অধ্যায়ের অধীন ভিন্নরূপ কিছু উল্লেখ না থাকিলে, বাংলাদেশের বাহিরের কোনো স্থান হইতে আগমনকারী কোনো যানবাহনের রসদ ও ভান্ডার হিসাবে বহনকৃত কোনো পণ্য, নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, কাস্টমস শুল্ক হইতে অব্যাহতি পাইবে, যথা:- (ক) উক্ত রসদ ও ভান্ডার সামগ্রী, উল্লিখিত যানবাহন বাংলাদেশে উহার প্রস্থানের সর্বশেষ বন্দর, বিমানবন্দর, বা কাস্টমস স্টেশন হইতে প্রস্থানের পূর্বে, উক্ত যানবাহন ও যানবাহনের যাত্রী বা ক্রুদের ব্যবহার বা সেবার জন্য ব্যবহার ব্যতীত, ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার…