১৪৮। (১) কোনো কাস্টমস স্টেশন হইতে ছাড়িয়া যাওয়ার পর কোনো যানবাহন যদি পণ্য খালাস না করিয়া উক্ত কাস্টমস স্টেশনে প্রত্যাবর্তন করে অথবা অন্য কোনো কাস্টমস স্টেশনে প্রবেশ করে এবং উক্ত যানবাহনে পরিবহণকৃত পণ্যের কোনো মালিক যদি উহা অথবা উহার অংশবিশেষ পুনরায় রপ্তানির উদ্দেশ্যে নামানো অথবা ট্রান্সশিপ করিবার ইচ্ছা পোষণ করেন, তাহা হইলে তিনি যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তির সম্মতিক্রমে এতদুদ্দেশ্যে যথাযথ কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন। (২) যথাযথ কর্মকর্তা যদি উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র মঞ্জুর করেন, তাহা হইলে অতঃপর তিনি যানবাহনটির উপর সতর্ক দৃষ্টি রাখিবার জন্য এবং উক্তরূপ নামানো অথবা…