১৪৭। (১) যদি রপ্তানি পণ্য ঘোষণা অথবা কার্গো ঘোষণায় উল্লিখিত পণ্য বোঝাই না করা হয় অথবা কম বোঝাই করা হয় অথবা বোঝাই করিবার পর উহা নামানো হয়, তাহা হইলে যে যানবাহনে উক্ত পণ্য বোঝাই করিবার অভিপ্রায় ছিল অথবা যে যানবাহন হইতে উহা নামানো হইয়াছে সেই যানবাহনটি কাস্টমস স্টেশন ত্যাগ করিবার ১৫ (পনের) কার্যদিবস অতিবাহিত হওয়ার পূর্বে পণ্যের রপ্তানিকারক যথাযথ কর্মকর্তার নিকট, যে ক্ষেত্রে কর্মকর্তা নিজেই পণ্য ঘোষণা অপেক্ষা কম বোঝাই করেন অথবা পুনরায় নামানোর ব্যবস্থা করিয়াছেন সেইক্ষেত্র ব্যতীত, অন্যান্য ক্ষেত্রে, উক্ত কম বোঝাই অথবা পুনরায় নামানোর সংবাদ প্রদান করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন পণ্য- বোঝাই অথবা কম…