১৪৬। (১) নিম্নলিখিত পণ্য ব্যতীত বাংলাদেশ ত্যাগের জন্য নির্ধারিত অন্য সকল পণ্য, পণ্য ঘোষণা দাখিল এবং রপ্তানি পদ্ধতির অধীন ন্যস্ত হওয়া সাপেক্ষে, রপ্তানি করা যাইবে, যথা:- (ক) ট্রানজিট পদ্ধতির অধীন বাংলাদেশের মধ্য দিয়া অতিক্রমকারী পণ্য; (খ) ট্রানজিট পদ্ধতির অধীন বাংলাদেশের এক স্থান হইতে কোনো সংলগ্ন দেশের মাধ্যমে অন্য কোনো স্থানে স্থানান্তরিত পণ্য; এবং (গ) ট্রান্সশিপমেন্ট বা ভান্ডার পদ্ধতির অধীন পুনঃরপ্তানিকৃত পণ্য। (২) রপ্তানি পদ্ধতির অধীন কোনো পণ্য ন্যস্তকরণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রতিপালন করিতে হইবে, যথা:- (ক) সংশ্লিষ্ট পণ্যের উপর প্রদেয় সকল রপ্তানি শুল্ক ও কর, এবং অন্যান্য চার্জ…