১৩৮। ট্রান্সশিপমেন্ট পদ্ধতির অধীন পণ্য ন্যস্ত করিয়াছেন এইরূপ কোনো আমদানিকারক নিম্নলিখিত বিষয়ের জন্য দায়ী থাকিবেন, যথা:- (ক) কাস্টমস বন্দর বা কাস্টমস বিমানবন্দরের মধ্যে বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত স্থানে আমদানিকারী নৌযান বা উড়োজাহাজ হইতে নামানো পণ্যের নিরাপদ সংরক্ষণ; (খ) পণ্য শনাক্তকরণ নিশ্চিত করিবার জন্য কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ প্রতিপালন; (গ) নির্ধারিত সময়সীমার মধ্যে রপ্তানিকারী বাহনে পণ্য বোঝাই; (ঘ) পণ্য ঘোষণা ও ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা; এবং (ঙ) ট্রান্সশিপমেন্ট পদ্ধতি সম্পর্কিত বিধি- বিধান প্রতিপালন ।