১৩৭। (১) ট্রান্সশিপমেন্ট হওয়া পণ্য এক যানবাহন হইতে অন্য কোনো যানবাহনে অপসারণ কাজ তত্ত্বাবধান করিবার জন্য কোনো কাস্টমস কর্মকর্তাকে নিয়োগ করা যাইবে। (২) বোর্ড নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) পণ্য ট্রান্সশিপমেন্ট করিবার কাস্টমস বন্দর বা কাস্টমস বিমানবন্দর চিহ্নিতকরণ; (খ) পণ্য আগমনের পর ট্রান্সশিপমেন্ট পদ্ধতির অধীন ন্যস্তকৃত পণ্যের রপ্তানির জন্য সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ; এবং (গ) এই অধ্যায়ের বিধানাবলি বাস্তবায়নের জন্য।