১২। (১) কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কমিশনার অব কাস্টমস, উপ- ধারা (২) এর বিধান সাপেক্ষে, কোনো ওয়্যারহাউসিং স্টেশনে, কোনো ভবন বা ভবনের অংশবিশেষ বা আবদ্ধ কোনো স্থানকে (enclosure), নিম্নবর্ণিত উদ্দেশ্যে বেসরকারি ওয়্যারহাউস হিসাবে পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) লাইসেন্সি কর্তৃক বা তাহার পক্ষে আমদানিকৃত শুল্ক আরোপযোগ্য পণ্য মজুদ রাখা; (খ) সরকারি ওয়্যারহাউসে মজুদ রাখিবার মত সুবিধা নাই এইরূপ যে কোনো আমদানিকৃত পণ্য মজুদ রাখা; অথবা (গ) আমদানিকৃত শুল্ক আরোপযোগ্য পণ্য হইতে সম্পূর্ণ বা আংশিকভাবে পণ্য প্রক্রিয়াকরণ বা প্রস্তুত করা। (২) এই ধারার…