১০২। (১) কোনো পণ্য পুনঃরপ্তানি হওয়ার পর অস্থায়ী আমদানি পদ্ধতির পরিসমাপ্তি ঘটিবে। (২) যথাযথ কর্মকর্তা কর্তৃক অনুমতি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও বিধি- নিষেধ সাপেক্ষে, অস্থায়ী আমদানি পদ্ধতির নিম্নবর্ণিতভাবে পরিসমাপ্তি ঘটিবে, যথা:- (ক) দেশীয় ভোগের জন্য পণ্য ঘোষণা দাখিল করা হইলে; বা (খ) সরকারের নিকট পণ্য হস্তান্তর করা হইলে। (৩) অস্থায়ী আমদানি পদ্ধতির পরিসমাপ্তির মেয়াদ বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত ব্যতিক্রমী পরিস্থিতিতে, যদি উক্ত মেয়াদের মধ্যে অনুমোদিত ব্যবহার সম্পন্ন করা না যায়, তাহা হইলে কমিশনার অব কাস্টমস, সংশ্লিষ্ট…